গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে নেতাকর্মীরা একটি র্যালি বের করেন। এসময় আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি কালজয়ী গানটি গেয়ে গেয়ে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রমমান, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক গাফফার মোল্লা,শান্তিরাম ইউনিয়নের সদস্য সচিব মাসুদ খন্দকার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।