1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টা ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
‎গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অপরাধে আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার( ৮ এপ্রিল )উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‎ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদ্রাসার শতশত শিক্ষার্থী সহ এলাকাবাসী।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার,সৈকত আহমেদ, জামাত নেতা মিলন মিয়া, এলাকাবাসী নাজমুল হোসেন, মেহেদী হাসান,শাহাদাত হোসেন প্রমুখ।
‎এ সময় বক্তারা জানান, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ধর্ষণকারী আব্দুল ছাত্তারের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, এরা সমাজের কীট।তাই আব্দুল ছাত্তারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
‎উল্লেখ্য ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজী পাড়া গ্ৰামে বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
‎এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com