1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

সুন্দরবনের বনদস্যুদের অপহরণের শিকার জিম্মি জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু বাহিনী  “জোনাব বাহিনীর” হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। পরে উদ্ধারকৃত ওই জেলেকে কোস্টকার্ড পশ্চিমজোনের মোংলা বেইসে আনা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযান চলাকালে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর  কবলে থাকা এক জেলেকে উদ্ধার করা হয়।
অপহরণের শিকার জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে  বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com