সেনাবাহিনীর এপিসিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এপিসিতে করে তারা সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদ আশ্রয় যাওয়ার সময় এই ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর একটি আর্মার্ড পারসোনাল ক্যারিয়ারে (এপিসি) উঠছেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা (এনসিপি নেতারা) বিকেল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনার পর গোপালগঞ্জে ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।