২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর উপর সৈয়দ মাছ-উদ রুমী সেতুটি। ২০০৫ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সেতুটিতে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করে সড়ক ও জনপদ বিভাগ। ৫ আগস্ট এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন ভেঙ্গে দেয়া হয় টোল ঘর,বন্ধ হয়ে যায় টোল আদায়। নির্মাণ ব্যয়ের কয়েক গুণ টাকা ইতিমধ্যে আদায় হলেও আবার নতুন করে টোল আদায়ের আয়োজন চলছে।
তারই প্রতিবাদে রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমারখালীর সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস,কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, এনসিপির জেলা নেতা কেএমআর শাহিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।