1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ বগুড়া সোনাতলায় ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ ছবি গ্রেফতার : ৪ মাসের করাদন্ড বগুড়ায় দির্ঘদিন অবহেলিত রাস্তার ফিটিং কাজের উদ্ভোদন

সোনাগাজীর চরচান্দিয়ায় এম ফখরুল ফাউন্ডেশন-এর ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ হানিফ 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
দরিদ্র ও অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ, অব্যাহত থাকবে সহায়তা কার্যক্রম
পবিত্র মাহে রমজান উপলক্ষে এম ফখরুল ফাউন্ডেশন-এর উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (বিকাল) ইউনিয়নের লন্ডনী পাড়াস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইনটেক প্রপোর্টিজ-এর ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, মুড়ি, ছোলা, চিনি, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় এম ফখরুল ইসলাম বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও নিজের সাধ্যমতো এবং দায়িত্ববোধ থেকে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। রমজান মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এই সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ইফতার সামগ্রী পেয়ে তারা অনেকটাই উপকৃত হয়েছেন। তারা ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।
উল্লেখ্য, এম ফখরুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয়ভাবে সংগঠনটি ইতোমধ্যে একটি আস্থার নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com