সোনাতলা (বগুড়া)সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে স্হানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।সোনাতলা উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, শিক্ষা-প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, কৃষি অফিসার সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমূখ।