1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান

স্বরূপকাঠীতে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, সন্তোষ প্রকাশ

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ২১নং স্বরূপকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি সরেজমিনে এ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা খাবারের মান, পরিবেশন পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী মণ্ডল, প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং প্রকল্পের জেলা ম্যানেজার এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার প্রকল্প প্রতিনিধি সাইফুল ইসলাম সুজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক আবু সাঈদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে খাবারের মান সম্পর্কে মতামত নেন। এ সময় শিক্ষার্থীরা খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে।
জেলা প্রশাসক জানান, সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় বিতরণ করা ডিম ও রুটি মানসম্মত রয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া ভবিষ্যতেও যেন খাদ্যের মান বজায় থাকে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সরকার এই স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com