স্বাধীনতা স্পোটিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মোবারক হোসেনকে সভাপতি ও মো. মাহফুজ আলমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৯জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর বাজারের ক্লাব কার্যালয়ে এক সভায় কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সৈয়দ তানজির হোসেন, আকরাম হোসেন মিশু, এনামুল হক শামিম, যুগ্ম সম্পাদক সাংবাদিক মো. ফয়সাল কবির, মাসুদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রুবেল, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ ইয়ামিন আরাফাত সৌরভ, প্রচার সম্পাদক আসিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মাইনুল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, ক্লাবটির উপদেষ্টা আবদুল্যাহ আল মামুন চৌধুরী, সাখাওয়াত হোসেন আরিফ, বাহার উদ্দিন খলিল, সদ্য বিদায়ী (পূর্বের কমিটি) আহ্বায়ক মো. আব্বাছ উদ্দিন পাটওয়ারী, সাবেক সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ আরও অনেকে।