1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

হজ্ব নিবন্ধনে সময় বাড়ানোর সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে

মুহাম্মদ বিপুল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

হজ নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়ানোর বিষয়ে ধর্মমন্ত্রী ফরিদুর হক খান দুলাল বলেছেন, ইতোমধ্যে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের সুযোগ দেয় তাহলে আমরাও সময় বাড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। নচেৎ আমাদের এই পর্যন্তই শেষ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের বকুল তলা কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ১৮ জানুয়ারি হজের চূড়ান্ত নিবন্ধনের সময় শেষ হয়েছে। সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনো প্রায় ৭৪ হাজার মুসুল্লি নিবন্ধন করতে পারেনি। নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়ানো হবে কি না? জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ অলসতা করতে করতে এমন পর্যায়ে যায় যখন আর সময় থাকে না।

একই সময় তিনি বলেন, ইতিমধ্যে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলেছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের জন্য সুযোগ দেয় আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।

হজ নিয়ে কথা বলার সময় ধর্মমন্ত্রী হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে বলেন, এবারই প্রথম না প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকরা এই (সময় বিলম্বিত) কাজটি করে থাকেন। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com