1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

হজ্ব ভিসার জটিলতা নিরসনে সময় বৃদ্ধি করতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

সোমবার (১৩ মে) সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। হজযাত্রীরা সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রী হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করলে রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনো হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছি। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনো ১০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানি আগ্রহ প্রকাশ করেন এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, যাচাই-বাছাই এবং পরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে।

এ সময় প্রধানমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ পন্থায় ঢাকায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com