হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ২ মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত ২০
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ
October 20, 2026
দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা
October 20, 2026
২৬ অক্টোবর দ্বিপক্ষীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
October 20, 2026
রংপুর সফর শেষে রাজশাহীর পথে প্রধানমন্ত্রী
October 20, 2026
পাবনায় নেশার টাকা না পেয়ে এবার মাকে জবাই করে হত্যা করলেন ছেলে
October 20, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
October 20, 2026
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়োগসংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে

১০ পর্যটকের মৃত্যু: মামলায় মালিক বাদ, এজাহারে অসংগতি; রিসোর্ট বন্ধে পদক্ষেপ কোথায়?
October 20, 2026
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে ১০ পর্যটকের মৃত্যুর

আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ
October 20, 2026
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা
October 20, 2026
দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও

২৬ অক্টোবর দ্বিপক্ষীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
October 20, 2026
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও