1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

হরিণাকুণ্ডুতে খাল খনন কর্মসূচি উদ্বোধন

মাকসুদুল হক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা কদমতলা খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের সঞ্চালনায় শনিবার ১১ এপ্রিল সকালে এসব কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী খাল খনন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এম এ মজিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন,হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার,  সাধারন সম্পাদক, মোঃ তাইজাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আফাঙ্গীর বিশ্বাস,জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রসিদ,  সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন,  পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম টোটন,  সাংগঠনিক সম্পাদক, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান বিটু,  যুগ্ম আহবায়ক মোঃ মুকুল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ  নাজমুল হুদা রিপন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম রেজা সহ আরো অনেকেই ।

জানা গেছে, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহোযোগিতায় খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ৬৪ জেলাতেই খাল খনন,  পুণঃখনন, সংস্কারের পরিকল্পনা করা হয়েছে।  তারই ধারাবাহিকতায় কৃষিতে সেচ সুবিধা ও জলাবদ্ধতা দুরিকরণে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে কাপাশহাটীয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছায় খাল খননের উদ্বোধন করা হয়। তথ্যসূত্র বলছে তাছাড়াও পর্যায়ক্রমে ভায়না ও জোড়াদহ ইউনিয়নের এলাকাতেও এই খাল খনন কর্মসূচীর আওতায় আনা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com