1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

হাতপাখা বিজয়ী হলে কাউকে হয়রানি করা হবে না :মফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই

আনোয়ার হুসাইন
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। পালিয়ে বেড়াতে  হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়িছাড়া হতে হবে না। দুর্নীতি দূর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে, বিদেশিদের তাবেদারি থেকে মুক্ত হবে দেশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয় তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিলো। পুরোনো নিয়ম ও আইন বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।
তাই দেশের একমাত্র দল হিসেবে আমরাই পুরোনো আইন ও নিয়ম বদলে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে আমার তরুণ ও নতুন ভোটারদেরকে বলবো, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাউফলের মাটিতে ইসলামের শেকড় গভীরভাবে প্রথিত। এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখাতে হবে।
দুপুর বারোটা অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com