1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত! সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, পবিপ্রবির রেজিস্ট্রারকে শোকজ বড়াইগ্রামে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খোয়া–বালু ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর ফরিদপুরে অ’নু’মতি ছাড়া অন্যের জমিতে বালু উ’ত্তো’লন, ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জ*রি*মানা! ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামলেন পরিচ্ছন্নতাকর্মীরা বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকা

‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
‎কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এমপি। 
আজ ৯ মার্চ (রবিবার) সকাল ৯টায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
‎এ সময় এমপি আফজাল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও জানান, এই পরিষ্কার অভিযান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উদ্ভোধন করেছেন। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হলো। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে এবং হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা হবে।
‎এসময় তিনি “নীট অ্যান্ড ক্লিন কুমারখালী” গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
‎সে সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ আফতাব উদ্দীন মাস্টার, বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিম, কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মাস্টার, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান শহিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানাসহ কুমারখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎ঐ সময় উপস্থিত থাকা নেতৃবৃন্দরা বলেন এমপি আফজাল হোসেনের হাসপাতাল পরিষ্কার অভিযান ও পরিদর্শনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগের ফলে হাসপাতালের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com