1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন রোহানা

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে
স্মৃতি রায় নামে এক যুবতী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে রোহানা খাতুন(২৩)।গত ২৭ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরে স্মৃতি রায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক স্মৃতি রায় থেকে রোহানা খাতুন নাম ধারণ করেন।
ঐ দিন তিনি জোহরের নামাযের পরে স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবিষয়ে রোহানা খাতুন বলেন, ছোট বেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, যাকাত, হজ ইত্যাদি সবই ভালো লাগে। আর তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা আসে নিজের মধ্যে। আমার সব বন্ধুরাই মুসলিম, চলাফেরাও ওদের সাথেই। আজানের ধ্বনি আমাকে মুগ্ধ করে। বাংলাদেশ সহ পৃথিবীতে অনেক সৌন্দর্য্যময় মসজিদ রয়েছে যেগুলোর ভিতরে প্রবেশ করলে মনে প্রশান্তি আসে। আমি দূরে থাকলেও আমার মা-বাবাকে ইসলামের পথে আনার চেষ্টা করবো এবং দূর থেকে হলেও তাদের খেদমত করবো ইনশাআল্লাহ।
তিনি যেনো সঠিকভাবে শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারেন, আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন। বুধবার দুপুরে এ বিষয়ে এফিডেভিটের সনাক্তকারী আইনজীবি মোহতাছিম বিল্লাহ’র কাছে জানাতে চাইলে এফিডেভিটের সত্যতা স্বীকার করে তিনি জানান,স্মৃতি রায় গত ২৭ফেব্রুয়ারি দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি ডুমুরিয়ার রংপুরের কালিবাটি। তিনি তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয়েছে রোহানা খাতুন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com