1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান- মাহবুবুল আলম সালেহী ঝিনাইদহ সফরে আইন মন্ত্রী প্রশাসন কে হুশিয়ারি – দুর্নীতির আশ্রয় নিলেই ডিপার্টমেন্টাল প্রসেডিং এর সাথে দুর্নীতির মামলাও দেওয়া হবে বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন

১১ জুন লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

আগামী মঙ্গলবার (১১ জুন) উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটকে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন।

এ সংবাদ সম্মেলনে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, লালমনিরহাটের রেভিনিউ ডেপুটি কালেক্টর তাপসী তাবাসসুম উর্মি, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, লালমনিরহাট জেলায় সর্বশেষ হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারে সংখ্যা ৫২৪০টি। ৪র্থ পর্যায় পর্যন্ত ৪০৭১টি গৃহনির্মাণ করে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন করা হয়েছে। ৫ম পর্যায়ে বরাদ্দ প্রাপ্ত ১১৬৯টি গৃহের মধ্যে ১ম ধাপে গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ১৬৩টি গৃহ উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ১০০৬টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন ২০২৪ তারিখে বেলা ১১.০০ টায় উদ্বোধন করার সদয় সম্মত হয়েছেন। লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজ, সাংবাদিকসহ উপজেলা আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত টাস্কফোর্স কমিটিতে আলোচেনা করে স্ব-স্ব উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব এ অফিসে প্রেরণ করে। উপজেলা পর্যায় হতে প্রাপ্ত ভূমিহীন ও গৃহহীন ঘোষণার প্রস্তাব জেলা আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় আলোচনা করে প্রকল্প অফিসে প্রেরণ করা হয়। লালমনিরহাট জেলার উপর দিয়ে তিস্তা, ধরলা, সানিয়াজানসহ ছোট বড় ১০টি নদী প্রবাহমান। উক্ত নদীসমূহ ভাঙ্গনের কারণে অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেলে তা’ পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে শর্তে জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১ জুন ২০২৪ তারিখ বেলা ১১.০০ টায় সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করবেন এবং আমাদের প্রিয় লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসন লালমনিরহাট ৫ম পর্যায়ের (২য় ধাপে) ১০০৬টি এবং জরাজীর্ণ ব্যারাকে প্রতিস্থাপনযোগ্য ৬১৭টি একক গৃহ মোট ১৬২৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী ও মানবিক উদ্যোগটি আপনার/আপনাদের প্রেস ও প্রিন্ট মিডিয়ায় বহুল প্রচারের সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন মানুষেরা তাদের ঠিকানা পেয়েছেন এটা বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত। আর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com