1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ দলীয় জোটের প্রচারণা ত্বরান্বিত করতে কিশোরগঞ্জ আসছেন জামায়াত আমীর

উত্তম চক্রবর্তী
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সফর করবেন।

এই সফরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে জেলা জামায়াতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে।

জামায়াত নেতারা আরও জানান, ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জোরদার এবং ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত জনসমাবেশ সফল করতে ১১ দলীয় জোটের সব প্রার্থী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সফরের বিস্তারিত কর্মসূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি)কিশোরগঞ্জ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com