1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মন রায়
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সভায় পহেলা বৈশাখের অনুষ্ঠানসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা একে ভুঁইয়া (কমান্ডার), দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শি ক্ষকগণ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দমুখর, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সকলের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com