1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

২৮ কুড়িগ্রাম-৪ আসনে ভোটের মাঠ কাঁপাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন

আশরাফুল ইসলাম মোল্লা 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৯ বার পড়া হয়েছে

২৮ কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। এরই মধ্যে ভোটের মাঠ কাঁপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ রুকুনুজ্জামান শাহীন। চিলমারী উপজেলায় প্রায় ১ লক্ষ ২৭ হাজার ভোটারের সমর্থন নিয়ে তিনি শক্ত অবস্থান গড়ে তুলেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

মোঃ রুকুনুজ্জামান শাহীন দুইবারের জননন্দিত চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

সাধারণ মানুষের মতামত থেকে জানা যায়, চিলমারী হাট চরাঞ্চলের মানুষের যাতায়াত ও বেচা-কেনার একমাত্র গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই হাটকে কেন্দ্র করে শাহীন একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলেছিলেন। যার ফলে চরবাসীর জীবনযাত্রায় আসে বড় ধরনের পরিবর্তন। এ কারণেই চরের মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা আজও প্রশংসিত।

স্থানীয়রা বলছেন, চরাঞ্চলের উন্নয়ন ও মানুষের কষ্ট লাঘবে মোঃ রুকুনুজ্জামান শাহীন ছিলেন সবসময় অগ্রভাগে। তাই বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনি একজন ব্যতিক্রমী ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এ বিষয়ে মোঃ রুকুনুজ্জামান শাহীন বলেন,

“আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতিকে আমি ক্ষমতার নয়, মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখি। মানুষের সাথে বন্ধুসুলভ আচরণই আমার শক্তি।”

তার এই সহজ-সরল ও মানবিক আচরণের কারণেই দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন—আগামীতেও এমন একজন জনবান্ধব নেতাকেই তারা পাশে পেতে চান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com