1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন কলাপাড়া উপজেলা তে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম উপকরণ দিলো বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পার্টনার সংস্থা সিঁড়ি। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সহযোগী আটক, অস্ত্র-কার্তুজ উদ্ধার চাঁদপুরের হাজিগঞ্জে AJR কুরিয়ার সার্ভিস থেকে আবারো মিললো ১০ কেজি গাঁজা চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত! সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, পবিপ্রবির রেজিস্ট্রারকে শোকজ বড়াইগ্রামে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খোয়া–বালু ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর

৩৫০ লিটার টিসিবির তেলসহ এক যুবক আটক

মোঃ সাজেদুর রহমান 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
নাটোরে টিসিবির ৩৫০ লিটার তেল সহ শাহ আলম (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে সিংড়া উপজেলার বিলদহর গ্রামে অভিযান চালিয়ে মজুদ তেলসহ শাহ আলমকে আটক করা হয়। আটক শাহ আলম সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সহায়তায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল শুক্রবার জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সরকারের সুলভ মূল্য বিক্রিকৃত ৩৫০ লিটার তেলসহ মোঃ শাহ আলমকে আটক করা হয়।
র‍্যাব কর্মকর্তা আরও জানান, ধৃত শাহ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানের টিসিবির ডিলাদের নিকট হতে সরকারী নিষিদ্ধ পণ্য (তেল) অধিক লাভের আশায় ক্রয় করে তার নিজ বাড়ীতে মজুদ করেছিল। সে দীর্ঘদিন ধরে সরকারী নিষিদ্ধ পণ্য (তেল) কালোবাজারী করে আসছিল। এব্যাপারে সিংড়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com