1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চাঁদপুরের হাজিগঞ্জে AJR কুরিয়ার সার্ভিস থেকে আবারো মিললো ১০ কেজি গাঁজা

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হাজিগঞ্জ থানার পুলিশ  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই কুরিয়ার অফিসে অভিযান চালান। এ সময় একটি পার্সেল বক্সসহ মো. ইমতিয়াজ হোসেন (২২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছে থাকা ডিএইচএল (DHL) লেখা বাদামি রঙের একটি পার্সেল বক্স খুলে ভেতরে ফয়েল পেপারে মোড়ানো পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ছাড়া পার্সেল বক্সের ভেতর থেকে চার পাতা ‘ওরাল ফ্রেশ ব্রাশ’, চার বোতল ফুড কেয়ার ওটস, একটি ক্যাশ মেমো ও একটি বাদামি রঙের বক্স জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হাজীগঞ্জ থানার এসআই মো. জয়নাল আবেদীন মামলাটির তদন্ত করছেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com