1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনিকে নিয়ে কিছু বিস্ময়কর তথ্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে বগুড়া সাতমাথায় পরিত্যক্ত আ.লীগ অফিসে চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, অপহরণকারী গ্রেফতার নওগাঁর পত্নীতলায় মদ্যপ স্বামী প্রদীপ চৌধুরীর ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ প্রতিমা রানী কুড়িগ্রামের উলিপুরে ব্যক্তিগত বিরোধের জেরে সে‌চের দেওয়ায় চাষাবাদ কর‌তে পা‌রে‌নি এক কৃষক কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ এখন বিদেশে রপ্তানী হচ্ছে! ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আর নেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি টিপু, গণ পিটুনির শিকার অনুসারী

মোঃমোর্শদ আলম শাওন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল এবং বিএনপির এজেন্ট বের করে দেয়াসহ একাধিক অভিযোগ এনে টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেন বাবুল।গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাবুগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। পাশাপাশি টিপুর পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেছিলো। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে টিপুকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হলে তার অনুসারী ও ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে টিপুর এক অনুসারী গণধোলাইয়ের শিকার হয়। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দিয়ে তাকে পুলিশের জিম্মায় দেয়।প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে স্থানীয়রা গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com