1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র, ইরানি মিডিয়ার দাবি

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত ২ এপ্রিল একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।

সংস্থাটি এক সূত্রের বরাতে জানায়, ‘যুক্তরাষ্ট্র ২ এপ্রিল একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।’ তাদের দাবি, অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর চাপে পড়ার কারণে এই প্রস্তাব দেওয়া হয়।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এ প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি। বরং তারা ‘মাঠে’ জবাব দিয়েছে, অর্থাৎ পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে বলেও দাবি করা হয়। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার খবর প্রকাশের পর এসব প্রচেষ্টা জোরদার হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেখানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com