1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

৪ ফেব্রুয়ারি বুধবার ইশতেহার ঘোষণা করবে :ইসলামী আন্দোলন বাংলাদেশ

আনোয়ার হুসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরীয়াহকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন
আগামী ৪ঠা ফেব্রুয়ারি বুধবার বিকাল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ ৩১ জানুয়ারি দুপুরে পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে  দলের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবীর প্রতি সম্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরীয়াহ প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে “জনপ্রত্যাশার বাংলাদেশ” শব্দ বন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরীয়ার প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে।
আর্থিকখাতে শৃঙ্খলা আনয়ন, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানী নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও সন্মানভিত্তিক বৈদেশিক নীতি ইশতেহারে গুরুত্ব পাবে।
ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত থাকবে।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com