1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছাত্র নেতার হত্যা কান্ডে উত্তাল মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ​সুন্দরবনের ‘অভিশাপ’ মুছে মুখে হাসি: কয়রায় ১৬৫ বাঘ-বিধবার ঈদ আনন্দ সমতার সমাজ গড়তে নারী-পুরুষ উভয়ের অধিকার নিশ্চিত করা জরুরি সুজন’স ফিজিক্স অ্যান্ড আইসিটি কেয়ারের উদ্দ্যোগে ইফতার আয়োজন ও সংবর্ধনা অনুষ্ঠান

৫০ ফুট উঁচু বিলবোর্ডে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

জাহিদুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ৫০ ফুট উঁচু একটি বিলবোর্ডে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে তাকে নামিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২ ফেব্র“য়ারি) বিকেলে নগরীর চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিলবোর্ড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয়, নগরীর চরপাড়া এলাকার ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে বিলবোর্ডে এক ব্যক্তি উঠে বসে আছেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টায় রশিতে বেঁধে তাকে জীবিত অবস্থায় নিচে নামালো হলে তিনি অজ্ঞান হয়ে যান।
নামানোর পর মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জ্ঞান ফিরলে নিজে নিজেই চলে যান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com