1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

৭ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
 ২০২৫সালের জুলাই মাস থেকে ২০২৬সালের চলতি জানুয়ারী মাস পর্যন্ত দীর্ঘ ৭মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৩১জন শিক্ষক-কর্মচারী। সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে কারিগরি শাখার সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা বন্ধ রেখে বলে জানান, বিদ্যালয়ের ভুক্তভোগী সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলী খান লিটন। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন।
জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী কোন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে গেলে বিদ্যালয়ের মূল অংশ বা সাধারণ শাখার প্যাটার্নভুক্ত একজন জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করাসহ আর্থিক লেনদেনের জন্য ক্ষমতাপ্রাপ্ত হবেন। কিন্তু সরকারি ওই নিয়ম কানুন অমান্য করে রাজনৈতিক তদ্বিরে কারিগরি শাখার সহকারী শিক্ষক উক্ত আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন চাকরি থেকে অবসরে যাওয়া আরেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস। ফলে আইনী জটিলতার কারণে দীর্ঘ ৭ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছে বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করে বলেন স্থানীয় কর্তৃপক্ষ সব কিছু জানা সত্ত্বেও আইনী ওই জটিলতা নিরসনে কোন উদ্যোগ নেয়নি। ফলে তারা মাসের পর মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মীর রাশেদুজ্জামান বলেন আমি শিগগিরই আইনী জটিলতা নিরসন করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়ার ব্যবস্থা নেব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com