মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে বীরগাঁও গ্রামের ভিতর দিয়ে খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া মাঝি বাড়ী হয়ে খিদিরপুর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারনে দুর্ভোগ পোহাচ্ছেন এই এলাকার পথ-যাত্রী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি)সকালে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে পথ-যাত্রীরা দেশবুলেটিন প্রতিনিধিকে জানান,রাস্তার বেহাল দশার কারণে আমরা প্রায়ই দূর্ঘটনার স্বীকার হচ্ছি।অন্ধকার রাত্রে চলা-ফেরা করা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যপার হয়ে দাঁড়িয়েছে।এছাড়াও খিদিরপুর হলো এ এলাকার শিক্ষার প্রাণ কেন্দ্র,এখানে খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,খিদিরপুর কলেজসহ বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এই রাস্তাটি দিয়ে বীরগাঁও,ডোমনমারা,নয়াপাড়া গ্রামের সহস্রাধিক শিক্ষার্থী প্রতিনিয়ত কলেজ ও বিদ্যালয়গুলোতে লেখা-পড়া করতে আসে।তারাও রাস্তাটির বেহাল দশার কারণে প্রায়ই দূর্ঘটনার স্বীকার হচ্ছে।এমতাবস্থায় এলাকাবাসী দেশবুলেটিন প্রতিনিধির মাধ্যমে রাস্তাটি সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী,এ আসনের স্থানীয় সংসদ,মাননীয় শিল্পমন্ত্রী,এডভোকেট নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন,মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।