1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

শার্শায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহান হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শার্শা থানার  পুলিশ। গ্রেফতারকৃত সোহান শার্শার উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ফেব্রুয়ারি শুক্রবার সোহান ঐ স্কুল ছাত্রীকে বিয়ে করবে বলে মিথ্যা প্রলোভনে তার নানা বাড়ি নিয়ে যায়। সেখানে মেয়েটিকে রাতে তার নানা বাড়িতে রেখে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। পরদিন শনিবার  সকালে সোহান তার মামাতো বোনকে দিয়ে ঐ ছাত্রীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে।
এ ঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং শারিরীক পরীক্ষার জন্য ঐ তরুণীকে যশোরে পাঠানো হয়েছে। রোববার (২৫ফেব্রুয়ারি) রাতে শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে সোহানকে আটক করে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামনিরুজ্জামান জানান, আসামিকে আটক করা হয়েছে । যথাযথ পুলিশ প্রহরায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com