দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২০২১ সালের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মো. শহিদুল ইসলাম চৌধুরীকে বোচাগঞ্জ থানা পুলিশ আটক করে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করেছে।
গত ২১ ডিসেম্বর রবিবার ভোররাতে মুশিদাহাট
নোয়াপাড়া এলাকার নিজ বাসভবন থেকে ডেভিল হান্ট ফেজ-২ এর চলমান অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ৫নং ছাতইল ইউনিয়নের সাবেক সভাপতি ও ২০২১ সালে বহিষ্কৃত নেতা মো. শহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা দাবি করেন, বহিষ্কৃত হওয়ার পর থেকেই তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি পদে নিয়োজিত আছেন। তাদের দাবি অনুযায়ী, ২০২১ সালের পর থেকে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি ক্যাপশন: বোচাগঞ্জ থানা পুলিশ চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মো. শহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে।