রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদনের উপর এক সেমিনার হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনার হয়।
অনুষ্ঠানের উদ্বোধনের পর ৫৬ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে ২০২৩-২০২৪ অর্থবছরে তাদের গবেষণা প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
গবেষণা সম্প্রসারণ দপ্তরের সেকশন অফিসার প্রকৌশলী মো. রাইসুল ইসলাম সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।