1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার

ফরিদপুরে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
ফরিদপুরে অটো রিকশা চালকের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামিসহ দুইজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। একসাথে নেশা করার কথা বলে ডেকে রিকশাচালক টিপুকে হত্যা করে তার সহকর্মী রাজিব খান (৪১)। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও রিক্সার ব্যাটারীসহ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানার কনফারেন্স রুমে আয়োজিত  সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন।
ঘাতক রাজিব খান জেলার সদর উপজেলার বাকীগঞ্জ গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে। অপর আসামী মান্নান হাওলাদার সাহা বিশ্বাস ডাঙ্গী গ্রামের মানিক হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মুল আসামী রাজিব খান ও নিহত টিপু শহরের একটি ইট ভাটায় কাজ করতো। নিহত টিপু শেখ অবসর সময়ে রিকশা চালাতো। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর একসাথে নেশা করার কথা বলে টিপুকে ডাকে ঘাতক। এরপর রাতে শহরতলীর ঈশানগোপালপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গাজাসেবন শেষে চাকু দিয়ে চালক টিপু কে কুপিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।
পরের দিন সকালে লাশ উদ্ধার শেষে নিহতের ভাই সিদ্দিক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। নিহতের মোবাইলের কললিস্ট ও বিভিন্ন এলাকার সিসি টিভির ফুটেজের সূত্র ধরে ঘাতক রাজিব শেখ কে আটক করে পুলিশ। ঘাতক রাজিব খান দায় দেনা হওয়ায় অটোরিকশা টি ছিনতাইয়ের উদ্যেশ্যে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
এই ঘটনায় ছিনতাই হওয়া চোরাই রিকশা কেনাবেচাকারী অপর একজন কে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com