1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যুক্ত হচ্ছে ভেন্ডিং মেশিন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি হলে যুক্ত হচ্ছে ভেন্ডিং মেশিন। আবাসিক শিক্ষার্থীরা যেন সহজেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে সে লক্ষ্যেই স্থাপন করা হচ্ছে আধুনিক এই মেশিন।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. একরামুল ইসলাম।
ভেন্ডিং মেশিন থেকে যেকোনো সময় নগদ টাকা বা অনলাইন পেমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরাই কিনতে পারবেন পছন্দের সব পণ্য। এ পদ্ধতিতে মেশিন থেকে চাহিদাকৃত পণ্য স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসবে; এতে লাগবে না কোনো বিক্রেতার উপস্থিতি।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. একরামুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের সুবিধার দিকটি বিবেচনায় নিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে ভেন্ডিং মেশিন যুক্ত হতে যাচ্ছে। আধুনিক এই মেশিনে কেক, চিপ্স, সফট ড্রিংকস, আইসক্রিমসহ শুকনো খাবারগুলো খুব সহজেই ক্রয় করা যাবে। এছাড়া, শিক্ষার্থীদের কাপড় ধোঁয়ার ব্যবস্থাও এই মেশিনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।”
কবে নাগাদ এই মেশিন হলগুলোতে যুক্ত হবে—এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ড. একরামুল ইসলাম বলেন, “প্রাথমিক কিছু কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ভেন্ডরের সাথে চুক্তিপত্রসহ কিছু অফিসিয়াল কার্যক্রম বাকি আছে। এগুলো সম্পন্ন হলেই ভেন্ডিং মেশিনগুলো এক এক করে হলগুলোতে স্থাপন করা হবে।”আধুনিক এই মেশিনটি স্থাপন করা হলে আবাসিক হলে এবং হল সংলগ্ন দোকান বন্ধ থাকা অবস্থাতেও নিজেদের পছন্দের পণ্য কিনতে পারবেন শিক্ষার্থীরা৷
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com