1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মোহনপুর কেশরহাটে ভেজাল সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ নাসির উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুর উপজেলার #কেশরহাট পৌরসভা বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে কেশরহাট বাজারের বালাইনাশক ও বীজ দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স তামিম এন্ড তাসনিমের স্বত্বাধিকারী মোঃ #আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপণীর স্বত্বাধিকারী মোঃ আঃ রউফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভেজাল সারের অভিযোগ বেড়েছে। এতে কৃষকরা ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং উৎপাদন খরচ বাড়ছে। কেশরহাটের এ অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। #আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কৃষকদের সচেতন থাকতে এবং সন্দেহজনক সার কিনলে প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।”
#অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার মেহেদী হাসান এবং মোহনপুর থানা পুলিশের একটি টিম।
স্থানীয় কৃষকরা বলছেন, এমন অভিযান তাদের আস্থা বাড়িয়েছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com