কুতুবদিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র মতে, বড়ঘোফ বাজার এলাকার ঔষধ ব্যবসায়ী ও ফিশিং বোট কোম্পানী জনাব আরিফের বোটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল দিবাগত রাতে মাছে শিকারের উদ্দেশ্যে সমুদ্রে জাল পাতে ঐ ফিশিং মাঝি ( নাম জানা যায়নি) সামুদ্রীক স্রোতের কারণে অনেক সময় অন্যবোটের সাথে শিটরশি দিয়ে বেঁধে ( স্থানীয় ভাষায় লাউগ্যা) রাখতে হয় বিধায় এইবারেও শিটরশি দিয়ে বোট বাধতে গিয়ে পায়ের সাথে শিটরশি পেছিয়ে ঐ জেলে ( সম্ভাব্য নাম সোহেল) সমুদ্রে পড়ে গেলে তাকে৷
উদ্ধার করার জন্য অন্য আরেকজন জেলে সমদ্রে ঝাপ দেয় এবং ঝাপ দেয়ার পর সে পায়ে রশি পেঁচানো জেলেকে তো খুঁজে পায়নি বরং সে নিজেই সমুদ্রের স্রোতে ভেসে যাচ্ছিলো দেখে মাঝি আগে পড়ে যাওয়া জেলেকে উদ্ধারের কাজ বাদ দিয়ে পরের জেলেকে এক ঘন্টা খোঁজাখুঁজির করে জীবিত অবস্থায় উদ্ধার করে কিন্তু পরবর্তীতে জাল টেনে তোলার সময় ঐ হতভাগ্য.পায়ে রশি পেঁচিয়ে পড়ে যাওয়া জেলের মৃত্য দেহ উদ্ধার করতে সক্ষম হন ঐ বোটের মাঝি মোল্লারা। বোট চালিয়ে দেশের আসার আগেই মুঠোফোনের মাধ্যমে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে বোট কোম্পানী জনাব আরিফ ও মৃতের পরিবারের সদস্যরা লাশ সহ থানায় অবস্থাা করছেন। লাশের ছবি তুলতে গেলে মৃতের পরিবারের আপত্তিি করাণে ছবি তোলা সম্ভব হয়নাই। এ ব্যাাপারে সমঝোতার মাধ্যমে থানায় অপমৃত্যুর মামলা করা হবে থানা সূত্রে জানা গেছে।