1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

মিরপুরে ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৭ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জিয়াউল ওরফে জিয়ারুল কে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
গত সোমবার (২৬ ফেব্রুয়ারী) নওগা জেলার পত্নীতলা থানাধীন দোচাই গ্রামের হামিদ পীরের মাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত আসামীর নাম জিয়াউল ওরফে জিয়ারুল।সে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
মিরপুর থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহর নির্দ্দেশে এএসআই মামুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে দীর্ঘ ২৭ বছর পর আটক করে। উক্ত আসামিকে আটক করার জন্য দীর্ঘদিন ধরে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সে ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করে পাসপোর্ট বানিয়ে দীর্ঘ ১০ বছর বিদেশে অবস্থান করছিল। পরবর্তীতে ২০১৯ সালে নওগাঁ তে এসে বিবাহ করে। সেখানে তার বাবার নামে মাজার দিয়ে সে অবস্থান করছিল। উল্লেখ্য আসামী মিরপুর থানা এলাকার লক্ষ্মীধরদিয়া এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলার (মিরপুর থানার মামলা নম্বর ১৫ তাং-৩০/৮/১৯৯৭ধারা -৩০২/৩৪) ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি ছিলো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com