1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

বরগুনায় গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট

এম এস সজীব
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
বরগুনার তালতলী গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার এলাকার নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় বাড়িতে নুরুলের পুত্রবধূ নিলুফা আক্তার (৩০) ও নাতনি ঈভা (১৮) উপস্থিত ছিলেন। এ ঘটনায় আহত নিলুফ বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নিলুফা জানান, পুরুষদের অনুপস্থিতির সুযোগে ডাকাতদল (আফাজ, রহমান, সুমন, ইব্রাহীম) বাড়ির সীমানায় এলে নিলুফাকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। কয়েকজন তাকে টেনে হিঁচড়ে পার্শ্ববর্তী টিউবওয়েলের পাশে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।ঘরে টাকা কোথায় আছে জানতে চেষ্টা করে। এসময় নাতনী ইভা, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
কয়েকজন ডাকাত ইভার পিছু ছুটে জানালা কেটে ঘরে ঢুকে ইভার কানের দুল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এবং সমস্ত ঘর তছনছ করে ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতদল।
তিনি আরও জানান, ঘটনার পর ৯৯৯-এ কল দিলেও তালতলী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসেনি। স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু ডাকাতদের পক্ষ হয়ে মিট করে দেওয়ার আশ্বাস দিয়ে, ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করেন।
এ বিষয়ে তালতলি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ কল করার কথা জানা নেই। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com