1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ভোলায় ৬ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে সিলগালা

রিয়াজ ফরাজি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় ভোলা সদর ও লালমোহন উপজেলায় পৃথকভাবে ভোলা জেলা সিভিল সার্জন এর নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
(২৮ ফেব্রুয়ারী) রোজ বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোলা  শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালে ভোলা জেলার সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামানের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়। ভোলা উকিলপাড়া মাতৃ নিলয় ক্লিনিক ও মাতৃ নিলয় হাসপাতাল, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারসহ  বেশ কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সতর্ক করেন।
 লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যুগির ঘোলে জয়নাল আবদীন মেডিকেল সার্ভিস সিলগালা করে সাময়িক ভাবে বন্ধ করা হয়। এ সময় সিভিল সার্জন এর সাথে আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর আবাসিক মেডিকেল অফিসার তায়েবুর রহমান, ভোলা সদর মেডিকেল অফিসার ফাহমিদ খান, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মাহাবুবুল আলম।
একই সময়ে পৃথক ভাবে ভোলা লালমোহন উপজেলায় সিভিল সার্জন ডাক্তার এ কে এম শফিকুল ইসলাম এর নির্দেশে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন লাইফ হাসপাতাল, মঙ্গল শিকদার ডায়াগনস্টিক সেন্টার, গজারিয়া ডায়াগনস্টিক সেন্টার ও লডহার্ডিঞ্জ ডায়াগিস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম থাকায় সিলগালা করা হয়।
এ সকল ডায়াগনস্টিক হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স বিহীন, প্যাথলজি বিভাগে অনিয়ম, ডাক্তার ছাড়া সিজারসহ নানান অভিযোগের প্রমান মিলে। এই অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন  উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমানসহ স্বাস্থ্যে বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান নিয়মিত চলবে বলে ভোলা জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুল ইসলাম জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com