1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে এস আই মাসুদ কে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি আউট সাইড ক্যাডেট হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি ২০১৯ সালে পিরোজপুর জেলা পুলিশে যোগদানের পর হতে পিরোজপুর জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেন। পিরোজপুরের কঁচা নদী থেকে কালোবাজারির ৬ কোটি ৬০ লক্ষ টাকার কয়লা উদ্ধার সহ জেলা সদরের আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন।
এস আই আব্দুল্লাহ আল মাসুদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বারোদোনা গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি আহাম্মদ কবির ও ইসমত আরা বেগম এর দ্বিতীয় সন্তান। উল্লেখ্য, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ (আইজি জ ব্যাজ)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com