জামালপুরে বেসরকারি ক্লিনিক – ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে এ্যাপোলো সহ তিন বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সেই সাথে ১ টি অপারেশন থিয়েটার এবং ১ টি প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার এবং র্্যাব যৌথ অভিযান পরিচালনা করে।জানা যায়,শহরের দেওয়ানপাড়াস্থ জামালপুর এপোলো হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার না থাকায় লাইসেন্স নবায়ন না থাকায় ও অপারেশন থিয়েটারে কাঠের আসবাবপত্র ব্যবহারের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে নানা অনিয়মের অভিযোগ শহরের নয়াপাড়াস্থ মা নার্সিং হোম এন্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। এছাড়া শফিমিয়ার বাজারস্থ ইউনাইটেড জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে। এ সময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্টেট তন্ময় হালদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃআরিফুর রহমানসহ সিভিল সার্জন প্রতিনিধি ও র ্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।