1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে
জমকালো আয়োজনে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন—রাবি প্রেসক্লাব। শুক্রবার (১ মার্চ) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকাল ১০টা ৩০মিনিটে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের জামিলের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক দপ্তর অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ।
কেক কাটা শেষে সভাপতি কামরুল হাসান অভির সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় স্মৃতিচারন করেন,  রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিবুল হক পার্থ, ডালিম হোসেন শান্ত, সাইফুল্লাহ সাইদ, তাসলিমুল আলম তৌহিদ, রবিউল ইসলাম তুষার, বেল্লাল হোসেন বিপ্লব। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম নীরব, সাবেক সহ-সভাপতি তারেক হোসেন টুটুলসহ অন্যান্য সদস্যগন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৪টি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক ঘোষণা করা হয়। মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পান বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএনিউজ) প্রতিনিধি সৈয়দ সাকিব, স্পেশাল ক্যাটাগরিতে পুরস্কার পান জাগো নিউজের প্রতিনিধি মনির হোসেন মাহিন, ডেইলি ইভেন্টে ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মারুফ হোসেন মিশন, ফিচারে মানবকন্ঠের প্রতিনিধি এম. শামীম। এই আয়োজনটিতে সহযোগিতা করেছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে রাবি প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ার ভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে আসছে সংগঠনটি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com