1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

পবিপ্রবির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ড. এবিএম সাইফুলের বিবৃতি

Mustak Ahmed
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্যের এক বক্তব্যে তথ্য বিকৃতির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।
তিনি জানান, গত ১৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে উপ-উপাচার্যের যে মন্তব্য তুলে ধরা হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
ড. সাইফুল ইসলামের দাবি, সহযোগী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতার অভিজ্ঞতা চার মাস—এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য। বাস্তবে তার মোট শিক্ষকতার অভিজ্ঞতা ১১ বছরের বেশি।
তিনি আরও বলেন, সুপারিশ থাকা সত্ত্বেও ৫৭তম রিজেন্ট বোর্ডে তার পদোন্নতি অনুমোদন দেওয়া হয়নি। পরবর্তীতে তার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উপাচার্যের বক্তব্য প্রত্যাহার ও সংশোধনের দাবি জানিয়ে ড. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com