1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

লক্ষ্মীপুরে টমেটোর বাম্পার ফলন হিমাগার না থাকায় দুশ্চিন্তায় কৃষক

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে টমেটোর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় দিগন্তজোড়া মাঠজুড়ে এখন লাল টমেটোর সমারোহ দেখা যাচ্ছে। তবে ভালো ফলনের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে সংরক্ষণ সংকটে। জেলায় কোনো হিমাগার না থাকায় পচনশীল এই সবজি সংরক্ষণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় লোকসানের আতঙ্ক ভর করেছে উপকূলীয় এ জেলার প্রান্তিক চাষিদের মনে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লক্ষ্মীপুর সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় বাণিজ্যিকভাবে টমেটোর আবাদ হয়েছে। সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার মাঠ ঘুরে দেখা যায়, চাষিরা গাছ থেকে পাকা টমেটো সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষক বেলাল ও কাশেম জানান, “এবার ফলন আশাতীত ভালো হয়েছে। কিন্তু সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি পড়েছে। টমেটো সংরক্ষণের ব্যবস্থা না থাকলে ন্যায্যমূল্য পাওয়া কঠিন হয়ে যাবে।”
চাষিদের অভিযোগ, টমেটো অত্যন্ত দ্রুত পচনশীল হওয়ায় বেশিদিন ঘরে রেখে বিক্রি করা সম্ভব হচ্ছে না। জেলায় হিমাগার না থাকায় তারা মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে মাঠ থেকেই ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সংরক্ষণের সুযোগ থাকলে বাজার পরিস্থিতি বুঝে বিক্রি করে ন্যায্যমূল্য নিশ্চিত করা যেত বলে মনে করছেন কৃষকেরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, “চলতি মৌসুমে টমেটোর ফলন অত্যন্ত সন্তোষজনক। তবে পচনশীল পণ্য সংরক্ষণের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কৃষকদের এই সংকট নিরসনে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু হলে কৃষকেরা প্রকৃত অর্থে লাভবান হবেন।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com