খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানের উন্নয়নের জন্য এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশেষ ভূমিকা নিয়ে খাগড়াছড়ি পৌরসভার টাউন হলের মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শিক্ষা বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমইউ’র মহাপরিচালক তসলিমা আক্তার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত।