1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক | সিলেট
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
দৈনিক বর্তমান বাংলা’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে জনআস্থার জায়গায় নিয়ে যেতে মাঠপর্যায়ের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আঙ্গুরা টাওয়ারের দি সিলেট বাপেট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বর্তমান বাংলার পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির বলেন, “মাঠপর্যায়ের প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রাণ। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে বর্তমান বাংলাকে দেশব্যাপী আরও শক্ত অবস্থানে নিতে হবে।”
দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো চিফ কামরুল হাসান জুলহাসের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর প্রতিনিধি আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ কবি সাজ্জাদ আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি বদরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোটার্স ক্লাবের সাংগঠনিক  সম্পাদক তানজিল হোসেন, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে সত্য ও ন্যায়ের পথ সুগম করে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্মরন সিং সহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com