বরগুনার বামনা উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সন্ধার পরে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিটের আওতায় ৬০ জন প্রান্তিক জেলেদের মাঝে এসব বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণে প্রজনন মৌসুমে উপকূলের জেলেরা মাছ আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর আর্থিক সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো: পলাশ আহমেদ । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক, প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন। বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিতরণকৃত প্রতিটি বাছুরে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করা হয়।
সুবিধাভোগী জেলেরা জানান, প্রজনন মৌসুমে মৎস আহরনে বিরত প্রান্তিক জেলেদের মাঝে বিতরনকৃত বাছুরগুলো তাদের পরিবারে আর্থিক ভাবে সহায়ক হবে।