1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

নেত্রকোণায় সংস্কৃতি মঞ্চে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম জেলা প্রতিনিধি,নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
  নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তন (৩য় তলায়) সংস্কৃতি মঞ্চ,নেত্রকোনা-এর আয়োজনে প্রিয় গুণীজনের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন মোজাম্মেল হক বাচ্চু  নেত্রকোনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিশিষ্টজনেরা। গতকাল বিকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কনক পন্ডিত ও সঞ্চালনায় ছিলেন সুলতানা রাজিয়া।  আলোচনা শেষে সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা পক্ষ থেকে তৃনমুল নারী জাগরণে বিশেষ অবদানের জন্য-নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আফরোজা আক্তার লিজাকে-ও বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য-কবি ও কথাসাহিত্যেক ইভান অনিরুদ্ধকে-২০২৫ পুরস্কার ও সংবর্ধনায় ভূষিত করা হয়। আলোচনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক গান ও নিত্য পরিবেশন করা হয়। এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com