সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়নের অন্তরগত হযরত ফাতিমা (রাঃ) একাডেমি কুবাজপুর’র ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত শনিবার ১৭ জানুয়ারী একাডেমির প্রাঙ্গণে অনুষ্টিত হয় এতে উপস্থিত ছিলেন একাডেমীর খয়েরখাহী, বিশিষ্ট ব্যবসায়ী ক্বারী মোঃ আবদুল বাছিত সুমন, হাফিজ মোঃ আখতারুজ্জামান রিয়াদ, জনাব কয়সর আহমদ, জিতু মিয়া আবু তালেব ও একাডেমীর সম্মানিত শিক্ষকবৃন্দ সহ এবারের বিদায়ী হাফিজ ছাত্রবৃন্দ
এ বছরের ক্যালেন্ডারটির স্পন্সর করেছেন কুবাজপুর (লন্ডন প্রবাসী) জনাব শাকির মিয়া। একাডেমীর শিক্ষার মান উন্নয়ন কামনা করে দেশ বিদেশের সকলের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেন।