1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
বান্দরবানের আলীকদম উপজেলায় জানালী পাড়ার ম্রো জনগোষ্ঠীর ওপর রোহিঙ্গা ও সেটেলার সন্ত্রাসীদের ধারাবাহিক নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন (BMSA)।
বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, “১৭ জানুয়ারি ২০২৬ তারিখে আলীকদম উপজেলার ৩ নং ইউনিয়নের জানালী পাড়ায় সংঘটিত দুই দফা হামলায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর অন্তত ১০ জনের বেশি নিরীহ মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন—যা পাহাড়ি অঞ্চলে নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে জানালী পাড়ার ম্রো জনগোষ্ঠীর বাগানের ফসল ও গৃহপালিত পশু লুটপাটের অভিযোগ থাকার পরও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়াই এই সহিংসতার পথ সুগম করেছে বলে আমরা মনে করি।”
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো—ঘটনার পর থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশের অস্পষ্ট ও বিভ্রান্তিকর ভূমিকা। সন্ধ্যার দিকে গ্রামবাসীদের থানায় ডেকে নিয়ে পরে ভুল নাম্বারে কল বলার ঘটনা প্রশাসনের দায়িত্বহীনতা ও রহস্যজনক আচরণকে স্পষ্ট করে। এর পরপরই দ্বিতীয় দফা হামলা সংঘটিত হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, পাহাড়ে ম্রোদের ভূমি, জীবন ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলাকে আমরা মেনে নেব না। রাষ্ট্রের নাগরিক হিসেবে ম্রোসহ সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব।”
বিবৃতিতে ‘আলীকদমে সংঘটিত হামলার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা; হামলার সাথে জড়িত সকল রোহিঙ্গা ও সেটেলার সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা;  স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়টি তদন্তের আওতায় আনা; জানালী পাড়া ও আশপাশের “আদিবাসী” গ্রামগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পাহাড়ে “আদিবাসীদের” ভূমি ও জীবিকা সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com