1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন

KM Mukul
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করে, পরে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
১৯ জানুয়ারি সোমবার দুপুর ২টার দিকে তারাইল বিলে অভিযান পরিচালনা করেন, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। অভিযান চলাকালে শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করা হয়। এরমধ্যে রয়েছে ৬টি বালি হাঁস এবং ১০টি লেওয়া পাখি,এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পাখিগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
উদ্ধারকৃত পাখিগুলো সোমবার  দুপুর ২টার কিছুক্ষণ পরে তারাইল বিলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। পাখি অবমুক্তের সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল- আমিন হালদার বলেন, “অতিথি পাখি ও বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com